মাস্ক ও স্যানিটাইজার উদ্বোধন ইষ্টবেঙ্গলের, জেনে নিন কোথা থেকে পাবেন।
![]() |
| ছবিঃ প্রিয়ম ঠাকুর |
আজ ইষ্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে উদ্বোধন হয়ে গেল মাস্ক এবং স্যানিটাইজার এবং সাংবাদিক সম্মেলন করে লালহ্লুদ জনতা কে জানিয়ে দেওয়া হল, প্রায় ১.৫ লক্ষ মাস্ক তৈরি করা হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্লাব-সমিতির সকলেই। প্রত্যেক স্যানিটাইজারের দাম ৫০ টাকা করে ধার্য করা হয়েছে। কিন্তু মাস্কের সমর্থক বিনামূল্যে পাবেন। ১.৫ লক্ষ মাস্ক শেষ হয়ে গেলে, ২৫ টাকা করে মাস্ক কিনতে পাওয়া যাবে। আজ সম্মেলনের পর থেকেই মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু হয়ে যায়। এদিকে ক্লাবের লোগো দিয়ে মাস্ক বিক্রি অনেক জায়গায় শুরু হয়ে গেছে, দেবব্রত সরকারে কথায়, তাদের কে বারণ তো করতে পারি না, শুধু বলব একটু সংবেদনশীল হওয়ার জন্য। আর সমর্থক দের বলব বাইরে থেকে না কিনে ক্লাবে এসে মাস্ক স্যানিটাইজার নিয়ে জান। তবে আজও আইএসএল খেলা নিয়ে কোন আলোচনা হয়নি। জুলাই মাস অবধি লকডাউন বাড়ায়, ফুটবল কবে লালহলুদ শিবিরে ফিরবে তাও জানা যায়নি।
ক্লাব থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
ক্লাব থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
"আজকে প্রেস মিট এর মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষের লোগো যুক্ত মাস্কের শুভ সূচনা করছে। এই মাস্ক আমাদের ক্লাবের সদস্য, সংবাদমাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া, পৌরসংস্থা, পৌরকর্মী, পশ্চিমবঙ্গ ক্রীড়া দপ্তরের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও স্যানিটাইজার প্রস্তুতকারক UMASH Lifestyle Private লিমিটেড ক্লাবের টেন্ট থেকেই শতবর্ষের লোগো যুক্ত স্যানিটাইজার ক্রয়মূল্যেই বিক্রয় করবে (স্টক থাকা অবধি)। আজকে প্রেস মিট এ তারও শুভ সূচনা করা হবে। এছাড়া অনলাইনে “jobaprime.com” এও উপলব্ধ হবে।
বাংলা জুড়ে করোনা ভাইরাস আর আম্ফানের ফলে উদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রথমদিন থেকেই সদস্য সমর্থকদের নিয়ে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে ক্লাব ইস্টবেঙ্গলI শুধু তাই নয় অসহায় প্রাণীদের শুশ্রুষাতেও থেকেছে ক্লাব I
আমাদের শতবর্ষের শপথই হলো, "মানুষের পাশে থেকে মানুষের সেবা করে শতবর্ষের উদযাপন"I আমাদের প্রথম লক্ষ্যই হলো আম্ফানের করাল গ্রাসে সম্পূর্ণ বিধ্বস্ত সুন্দরবনের মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো। মানুষের সেবা করে শতবর্ষ উদযাপনের এই প্রচেষ্টায় আপনিও পাশে থাকতে পারেন আপনার পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে বা আর্থিক সহায়তা করে ক্লাবের পাশে থেকে I
তরুণ প্রজন্মই ভষ্যিতের রাস্তা দেখায়। শতবর্ষে এই তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ শুরু করছি। এই উদ্যোগেও আপনাদের বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহায়তা বা আপনাদের সংযুক্তি একান্ত কাম্য। আপনার পরামর্শ নিচে দেওয়া e-mail ID তে, বা নিজে ক্লাবে এসে দিতে পারেন, আর আর্থিক সহায়তা অবশ্যই নিচে দেওয়া ক্লাবের আকউন্টে দেবেন I
সবাই মিলে এই লড়াই আমরা জিতবই ;
নতুন ভোরের প্রতাশ্যায় ক্লাব ইস্টবেঙ্গল ।
Email ID : eastbengalindia@yahoo.com
Bank Account Details:
East Bengal Club
Axis Bank Ltd.
Baguiati Branch
A/c No. 918020104308088
IFS Code : UTIB0000026"


No comments:
Post a Comment