ইষ্টবেঙ্গলের নতুন কোচ থংবই সিংটো। কে এই থংবই সিংটো?
মনিপুরের এক ছোট্ট গ্রাম চুরাচন্দ্রপুর, সেখানেই জন্মগ্রহণ করেন থংবই সিংটো। পড়াশুনা শেষ করে, শিলং লাজংএর সাথে যুক্ত হন, ৪৬ বছর বয়সী এই কোচ। ২০০৯ সালে সহকারী হিসাবে শিং লাজং এর সাথে সংযুক্ত হওয়ার পরে, ২০১৩ সালে প্রথম সুযোগ পান, প্রধান কোচ হিসাবে কাজ করবার, ততকালীন কোচ ডেসমনড বুলপিন এর জায়গায়। ২০১৭ সালে, ২০১৬-১৭ মরশুমের পরে সিংটো ক্লাব ছেড়ে দেন। তারই মাঝে ২০১৪ মরশুমে সহকারী ম্যানেজার হিসাবে দেখা যায়, আইএসএলের ক্লাব নর্থ-ইস্ট ইউনাইটেডের বেঞ্চে। ২০১৭-র এপ্রিল মাসে সিংটো আরেক আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টারসের যুব দলের, সহকারি কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পান। ২০১৮ জানুয়ারি মাস থেকে কেরালা ব্লাস্টারসের প্রধান দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন। শেষ মরশুমে তিনি দায়িত্ব পালন করেন উড়িষ্যা এফসির সহকারী কোচ হিসাবে। মার্চ সিংটো জানান সে ক্লাব ছারতে চলেছেন।
আসন্ন মরশুমে তাকে দেখতে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের ডাগ আউটে।


No comments:
Post a Comment